জিয়ালিপি Windows-এর জন্য একটি সহজ ও নিরাপদ ফোনেটিক বাংলা কিবোর্ড। ইংরেজি অক্ষরে উচ্চারণ অনুযায়ী লিখুন — Word, Excel, ব্রাউজার, মেসেজিং অ্যাপ, Notepad সহ প্রায় সব Windows অ্যাপে বাংলা হয়ে যাবে।
প্রধান ফিচার
- ফোনেটিক টাইপিং — পরিচিত ফোনেটিক নিয়ম; বড় হাতের অক্ষরে বিকল্প বর্ণ এবং স্বয়ংক্রিয় বাংলা সংখ্যা।
- ৬,৫০,০০০+ শব্দের অভিধান — লাইভ সাজেশন, স্বয়ংক্রিয় বিভক্তি এবং প্রমিত ও কথ্য দুই ধরনের বানান।
- ব্যবহারে শেখে — সাজেশন থেকে বেছে নেওয়া শব্দ পরেরবার আগে দেখায়।
- সব জায়গায় কাজ করে — যেকোনো অ্যাপে F12 চেপে বাংলা ও ইংরেজির মধ্যে পরিবর্তন।
- গোপনীয়তা সবার আগে — আপনার লেখা কম্পিউটারের বাইরে যায় না; কোনো অ্যাকাউন্ট, বিজ্ঞাপন বা ট্র্যাকার নেই। শেখা শব্দ শুধু নিজের কম্পিউটারে থাকে এবং আনইনস্টলে মুছে যায়।
- সহজ ইনস্টল ও আপডেট — অ্যাডমিন পাসওয়ার্ড লাগে না, পোর্টেবল zip সংস্করণ এবং এক ক্লিকে আপডেট।
- ওপেন-সোর্স ইঞ্জিন — ফোনেটিক ইঞ্জিন ওপেন সোর্স (MPL-2.0); সাথে Noto Sans Bengali ফন্ট (SIL OFL)।
Windows 10/11 (64-bit)-এর জন্য উপলব্ধ।